বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো আয়োজিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’-এ অংশ নিচ্ছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান Education AT। আগামী ১৬ ও ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই আয়োজন। পাশাপাশি ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে অনলাইন ফেয়ার।
এবারের আয়োজনে Education AT-এর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তির যোগ্যতা, টিউশন ফি, বৃত্তি এবং ভিসাপ্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নিতে পারবেন।